সুব্রতাসম্ভব সহজ গান
অর্ণব সামন্ত
দ্রাঘিমাও থমকে, স্থির পরিপ্রেক্ষিতে আকাশের বুক
সুখ-দুঃখ সামলে রাখে আষ্টেপৃষ্ঠে জন্ম জন্মান্তরের ঋণ
ঢেউয়ে ঢেউয়ে দোলে স্রোতস্বিনী পিছুতে ভালবাসা নাছোড়
আজীবন মরণ মুহুর্মুহু তবু জীবনের চেয়েও বেশি জীবন
যাপনে আনো মধুরিমা, সৌন্দর্য, মন্ত্রমুগ্ধতা, সম্মোহন
একই সঙ্গে সৃজন প্রলয় আবার জীবনের অসীম বিস্তার
নয়নতারায় প্রথম আলো, জিভেপ্রথম শব্দ
অনন্ত অভিসার, যৌন সুখ, ব্ল্যাকহোল থেকে প্রথম প্রসব যন্ত্রণা
অক্ষরে অক্ষরে স্বরবর্ণ স্থাপনা, রঙিন ব্যঞ্জনবর্ণের অভিব্যক্তি
বিবর্তন ডেকে আনো চলনে, বলনে, ব্যবহারে
বিষুবরেখায় রাখো সুব্রতাসম্ভব সহজ গান কর্কটক্রান্তি, মকরক্রান্তিতে প্রেমের অধিক বিরহ যাপন
সুমেরু কুমেরু মিশে যায় একবিন্দুতে সিন্ধুসম্ভব উচ্ছল রাগরাগিনীতে
অনন্ত দ্রাঘিমা জুড়ে শুধু বেঁচে থাকে এক জীবনের জন্যে অন্য জীবনের কামনাবাসনা
এককের ঝংকারে মাধ্যাকর্ষণ অগ্রাহ্য করে ছুটে যায় এক অবাধ অবাধ্য সহজ কবিতা, সহজ গান
সুব্রতাসম্ভব যাপনে রাখে জীবনের চেয়েও বেশি জীবন !
*************
ARNAB SAMANTA
Gorkhara , Langalpara
Near Milan Sangha Club Field ( East Side)
P.O. + P.S. -- SONARPUR
Dist -- SOUTH 24 Pgs
Kol - 150

Comments
Post a Comment