অন্য বসন্ত
অঙ্কিতা পাল (বিশ্বাস)
চলেছি দুজনে,
গাঁয়ের পথে..........
আমি আর ঝুমা সাথে ।
বসন্তের সকালে
হাওয়ায় দোলে ;
আম্র মুকুল ।।
আম পাতার ফাঁকে
হলুদ পাখি বলে -
"কুটুম আয় কুটুম আয়"।
কচি লেবুর ফুলে
সুগন্ধি বাতাস
খসখসিয়ে শুকনো পাতা
ঝরে পড়ে।
কোথাও আবার নতুন পাতা
চকচকিয়ে গাছের আগায়।
চলেছি দুজনে..............
পাশে থাকা
ক্ষেত ভরা লঙ্কা,
সাথে কলা নারিকেলের সারি।।
রাম ছাগল টা -
" ম্যা ম্যা " করে ডাকে,
মুড়ি কারখানার
শান বাঁধানো পুকুর পাড়ের কাছে।
ওই দেখো.............
কি সুন্দর!
শাখায় শাখায়
ফুটেছে কতো ই রাঙা ফুল।
প্রতিটি বাড়ির আঙিনায়
রংবেরঙের বাগান বিলাস,
মাথা যে দোলায়।
চলো গো একটু এগো ই
বাহারি পাতার সমাহার ;
চলে এসো আমার কাছে
ছুটে গেলাম তার পানে।।
চেয়ে দেখি সবুজ পাতায় ভরা
একখানি পলাশের গাছ।
বসেছে কোকিল গাছের ডালে
কোমল বাতাস বইছে তালে তালে,
শুনি তার সুমধুর কন্ঠ।
গাঁয়ের পথে..........
আমি আর ঝুমা সাথে ।
বসন্তের সকালে
হাওয়ায় দোলে ;
আম্র মুকুল ।।
আম পাতার ফাঁকে
হলুদ পাখি বলে -
"কুটুম আয় কুটুম আয়"।
কচি লেবুর ফুলে
সুগন্ধি বাতাস
খসখসিয়ে শুকনো পাতা
ঝরে পড়ে।
কোথাও আবার নতুন পাতা
চকচকিয়ে গাছের আগায়।
চলেছি দুজনে..............
পাশে থাকা
ক্ষেত ভরা লঙ্কা,
সাথে কলা নারিকেলের সারি।।
রাম ছাগল টা -
" ম্যা ম্যা " করে ডাকে,
মুড়ি কারখানার
শান বাঁধানো পুকুর পাড়ের কাছে।
ওই দেখো.............
কি সুন্দর!
শাখায় শাখায়
ফুটেছে কতো ই রাঙা ফুল।
প্রতিটি বাড়ির আঙিনায়
রংবেরঙের বাগান বিলাস,
মাথা যে দোলায়।
চলো গো একটু এগো ই
বাহারি পাতার সমাহার ;
চলে এসো আমার কাছে
ছুটে গেলাম তার পানে।।
চেয়ে দেখি সবুজ পাতায় ভরা
একখানি পলাশের গাছ।
বসেছে কোকিল গাছের ডালে
কোমল বাতাস বইছে তালে তালে,
শুনি তার সুমধুর কন্ঠ।
------------------------------
নাম - অঙ্কিতা পাল (বিশ্বাস)
ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা

Comments
Post a Comment