মাতৃভাষা আমার বাংলা—আমার ভাষা
জয়নাল আবেদিন
ভাষার জন্য জীবন দিয়েছিল যারা
তাদের স্মরণে কবিতার ফুল ফোটাই,
একুশে ফেব্রুয়ারি - একুশে আমরা
বাংলা ভাষার জয় গান গাই।
দিনটা ছিল মায়ের মুখে শেখা
বাংলা ভাষাকে বাঁচানোর,
চাপিয়ে দেওয়া ভাষাকে মানেনি বাঙালি
তাই প্রাণ গেল সাদিক, সালাম, বরকতের।
বাংলা আমার মধুর ভাষা-অন্ধকারে আলো
শিশুর মুখে মা ডাকটা- মনটা করে ভালো,
বাংলা আমার গ্রামের, মাটি সবুজ ছায়াতল
কারো সাথে হয়না তুলনা- অটুট মনোবল।
আমার বাংলা আমার দেশ, মাটি আমার মা
মুখের ভাষা বাংলা বলে,পিটিয়ে মারিস যারা,
ব্রিটিশের মত অত্যাচারী, ছেড়েছিল এই দেশ
নিজের দেশকে পরভূমি করে কেউ যাবেনা মারা।
বাংলার মাটি আমার জন্য সোনার মত খাঁটি
বাংলার জল আমার জন্য মাতৃ দুগ্ধসম,
বাংলার বাতাস আমার জন্য বাঁচার জন্য শ্বাস
বাংলার আকাশ আমার জন্য মাথার ছাদমম।
-------------------------
জয়নাল আবেদিন
শাঁকপুকুর মাঝের পাড়া
বজবজ, দক্ষিণ ২৪ পরগণা
কোলকাতা ৭০০১৩৭

Comments
Post a Comment