বসন্তের রঙ
জয়নাল আবেদিন
সুচরিতা, আজ বসন্ত প্রেম আর রঙের উৎসব
চারিদিক বাতাসে যেন কিসের আহ্বান,
শুভ্র বসনে একটু রঙের ছোঁয়া
মনে পড়ে সেদিনের কথা।
তুমি বড় অভিমানী ছিলে
আজকের দিনে তর সইতো না,
সারাটা দিন রঙিন হয়ে থাকতে
বড্ড ভালো লাগতো তোমার।
বোলপুর স্টেশনে সেই শেষ দেখা
যে যার মত বাড়ি ফেরা,
কোথায় হারিয়ে গেল সেই দিন
শুধু মনের খাতায় চিঠিগুলো লেখা আছে।
যেখানেই থাকো আজকের দিনে
ইচ্ছে হলে শুধু বাতাসকে ছুঁয়ে থেকো,
আমি ওর হাতেই রঙ পাঠালাম
নিজের করে মেখো।
------------------------------------
জয়নাল আবেদিন
শাঁকপুকুর মাঝের পাড়া
বজবজ, দক্ষিণ ২৪ পরগণা
কোলকাতা ৭০০১৩৭

Comments
Post a Comment