আন্তর্জাতিক মাতৃভাষা
ফিরোজ শাহীন আলাল
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি বাংলার আকাশ
রক্তের বেনারসি পড়েছিল—
উত্তাল মিছিল—রক্তাক্ত পীচকালো রাজপথ
রফিক সালাম বরকতের গুলিবিদ্ধ নিথর দেহ
রক্তে রাঙানো শার্ট—মিছিলের পতাকা—!
উত্তাল দেশ—শোষকের রক্ত চক্ষু উপেক্ষিত
১৪৪ ধারা ভঙ্গলো ছাত্র জনতা—
গগনবিদারী চিৎকারে বাংলার আকাশ
স্তম্ভিত হলো—!
পাকি-শাসকের ভীত নড়ে উঠলো;
সেদিন থেকে বাংলা ভাষা আমাদের হলো
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেল—!
=============
firozshahin, Rangpur cit্ Bangladesh.

Comments
Post a Comment