
মধুর ভাষা, বাংলাভাষা
রবীন বসু
ভাবের ভাষা বাংলাভাষা, আমার ভাষা কই
কোথায় যেন ছিঁড়ছে সুতো বেসুরো যে হই।
মায়ের ভাষা ভুলি আশা প্রাণের ভাষা নেই
মুখের বুলি অন্য ভাষায় নকল শুধু সেই।
এমনি ভাবে মাতৃ ভাষা ভিন্ন ভাষা হয়
অন্য ভাষায় কথা বললে লজ্জা তারে কয়।
ভাষা শিক্ষা মহান বটে প্রয়োজনও তাই
ভুলে যেন মায়ের ভাষা কখনও না যাই।
কিন্তু যারা কথায় কথায় মিশ্র বাংলা বলে
তাদের জন্য মাতৃভাষা শির হেঁট করে চলে।
ভাবের ভাষা মধুর ভাষা বাংলাভাষা ওই
নোবেল আনেন রবি ঠাকুর, আমরা সেরা হই।
••••••••••••••
রবীন বসু
Rabindra nath Basu
189/9, Kasba Road, Kolkata-700042
Comments
Post a Comment