প্রিয় বাংলা ভাষা
চিরঞ্জিত ভাণ্ডারী
সেজে উঠি ভোরের আলোয় পাখির গানে
শিশির ভেজা পথে কলমিলতা ছুঁয়ে
কথা বলি ভাটফুলের সাথে।
সন্ধ্যার বিগলিত খোঁপায় মুঠো মুঠো জোনাকি মুকুল
যেন শ্লেটে আঁকা অ আ ঈ
রূপোলিচাঁদ যেন তারই রঙ মাখবে বলে
জোছনা হয়ে লুটোয় ধুলোর উপর।
মাদলের শব্দ ভাসে মৃগনাভির মতো
নাচমুদ্রা গুলি একে একে মেলে ময়ূরপাখা
পাঁচালির স্তব আদরে ক্রমশ সবুজ হয়ে উঠে
ঘরকন্না।
কি দেখছে এমন করে
দেখো না দেখো না ভিজতে চাইবে
বুকের বেদী মূলে দিগন্ত আলো করে
বসে আছে প্রিয় বাংলাভাষা।
===============
Chiranjit Bhandari
Vill+po-shyampur,ps-saltora
Dist:Bankura pin 722158

Comments
Post a Comment