দুটো কবিতা ✍️ সিদ্ধার্থ লাহা
সোনালী শঙ্খচিল
ডাইনে বা বামে ,
জানালা বা রাস্তার মোড়ে -
দেখ নানা অজুহাতে,
অনুভব করি বারেবার।
কেন জানাওনি আমায়
আকারে, ইঙ্গিতে, ভাষায়?
আমি-ও জানতে চাইনি -
এক সাতসকালে
ঘুম থেকে উঠে বুঝি -
বুকের ভেতর খালি ।
রক্তক্ষরণের অনুভতি।
জানলায় চেয়ে দেখি—
তুমি,
তুমি,
তুমি।
ও সোনালী শঙ্খচিল,
ফুলে-ঢাকা কৃষ্ণচূড়া ডালে
ঠুকরে ঠুকরে
আনন্দে খাও,
আমার হৃদয়খানি ।
এত, এত ক্ষুধা—
কোনোদিন বলনি কেন?
শোনো গো সোনালী শঙ্খচিল,
পরের জন্মে হয়ো
নোটন পায়রা—
এস সাদা ঝোটন বেঁধে
বনের ধারে,
বুড়ো শিবের মন্দিরচূড়ে।
রও না চুপ - এ জন্মের মতো।
দুজন মুখোমুখি -
ঠোঁটের কাছে এনে ঠোঁট,
বলো অনেক, অনেক কথা -
বকম বকম বকম।
মনে থাকবে।
কচ্ছপ হৃদয়
তুমি চলে গেলে
স্বর্ণমূর্তি রেখে—
কনক মূর্তিতে কাজ নেই,
রক্ত-মাংসের স্বর্ণকে চাই।
আকুল নয়নে
রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে রই।
মুঠো মুঠো চুল আকাশে উড়িয়ে—
হাসি-কান্নার স্বর্ণকে চাই।
আগের মতো শীর্ণ হাত
মোর বুকে ঠুকে বারবার,
মাথা ঠুকে শতবার—
বলবে বারে বারে,
“হৃদয় তোমার কচ্ছপের মতো,
শক্ত খোলাতে ঢাকা,
শাওলায় ঢাকা।”
বৃথা তোমার কাছে রই।
স্বর্ণ এস আর বার,
শক্ত খোলা হতে মুখ বার করে কই-
আমি বন্দি- আমি বন্দি,
বাহির হতে না পারি ।
তবু এস আর বার,
হাত ঠুকো বারবার।
রক্তমাংসের স্বর্ণকে চাই—শুধু চাই।
...........
Siddhartha sankar laha
Qr No - type III/268
H.F.C. TOWNSHIP
BIDHANNAGAR
DURGAPUR
PIN 713212
WEST BENGAL
INDIA

Comments
Post a Comment