প্রথম ভালোবাসা
সুস্মিতা দত্ত রায়
পড়তে গিয়ে প্রথম নজরে
পছন্দ করে বসলাম তোমাকে।
তোমার যে কোন বিষয়ে সহজ করে
বোঝানোর ভাষা দাগ কাটতো মনে।
যে আমি অংক, ভৌত বিজ্ঞান
থেকে থাকতাম দূরে সবসময়,
সে আমি মনযোগী হলাম পড়ায়।
জানো, মনে আছে এখনো,
আমার প্রথম রেজাল্ট দেখে
তোমার প্রশংসা করে বলা সব কথা।
একদিন বই দেওয়ার সময়
হঠাৎ করেই পাওয়া তোমার হাতের স্পর্শে,
গেছিল আমার শরীরে লোম খাড়া হয়ে।
ধীরে ধীরে তোমার প্রতি,
বাড়তে লাগলো ভালোবাসা।
ভেবেছিলাম মাধ্যমিকে পেয়ে ভালো নম্বর
বলে দেব তোমায় আমার মনের কথা।
রেজাল্ট বেরোনোর আগে জানতে পারলাম
তোমার নাকি বিয়ে ঠিক হয়ে আছে
অনেক আগে থেকেই।
কষ্টে আমার মন হল হাজার ভাগে ভাগ,
ভাগ করা যায় না এই যন্ত্রণা
অন্য কারোর সাথে।
তবুও মনকে বোঝালাম,
আমি তো ভালো চাই তোমার।
যার সাথেই থাকো না কেন তুমি,
সুখে থাকো আমার প্রথম ভালোবাসা।
............................
সুস্মিতা দত্ত রায়
মুরারি পুকুর রোড, কলকাতা - ৭০০০৬৭

Comments
Post a Comment