প্রেমের বাজার
জাহাঙ্গীর আলম জাহান
কুলসুমকে ডাইনে রেখে
লাইনে ঘোরাস দীপাকে
দুই নৌকায় রাখলে দু'পা
পড়বি রে ভাই বিপাকে।
লাকির প্রেমে ফাঁকি দিয়ে
করলি রাখীর মন উজাড়
ভালোবেসে বুকটা ভাঙিস
ময়না এবং তনুজার।
আজকে যাকে কাছে নিলি
দুঃখ দিলি কাল তাকে
মুছে দিলি চোখের কাজল
এবং প্রিয়ার আলতাকে।
কেন এমন করিস রে ভাই
ভাঙিস কেন মন-দুয়ার
প্রেমকে যারা পণ্য বানায়
পায় না তারা বন্ধু আর।
-----------------------------------
জাহাঙ্গীর আলম জাহান
নরসুন্দা রোড
ভূঁইয়া মসজিদ বাই-লেন
বত্রিশ, বড়বাজার এলাকা
কিশোরগঞ্জ-২৩০০

Comments
Post a Comment