যুদ্ধের দামামা
সুবিনয় হালদার
যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে
সাইরেনের শব্দ শুনতে কি পাচ্ছো ?
লাল বাতি নীল বাতি ছোটাছুটি করছে ,
সুস্থ অসুস্থ নয় তো বা অন্য কিছু যাচ্ছে
ফিসফাস চুপচাপ কানাঘুষো কত কথা হচ্ছে ;
যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে ।
ঢং ঢং আওয়াজে- রাত জাগে মানুষে- (২)
চারিদিকে স্তব্ধ ঘরে ঘরে নিঃশব্দ
ভেসে আসে কোলাহল- কারা করে চিৎকার- ?
ধুমধাম গর্জন মনে হয় কম্পন
আলোর রোশনাই সব হলো পুড়ে ছাই ;
তাই শুনি বলতে বারুদে লাগাও তবে সলতে
ভনিতা অনেক এবার হয়েছে
লাশের পাহাড় দেখি জমেছে
যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে ।
শুধু দেখি হায়- ভয়ের চাপে সরে যায় জয়
কে ধরবে হাল- কে-বা দেবে চাল- ? মাঝি বুঝি নাইরে ;
কল্কির কেল্লা শুরু হলো হল্লা
কোথা যাবে জনগণ এ-যে বুঝি মহারণ
অনেক হয়েছে দ্বন্দ্ব সোজা করো মেরুদন্ড ।
নাই তবে নিস্তার হও সবে সোচ্চার
চাপ দাও দন্ডে ভর সাথে ভার তবে সরবে
বসে বসে সবে মিলে সময় গুনছে ;
তাঁর নাম করছে তাঁর বাণী পড়ছে !
যুদ্ধের দামামা ওই- দেখো- বেজেছে- ।
___________________
সুবিনয় হালদার
পিতা - ঈশ্বর প্রদীপ হালদার
গ্রাম - দৌলতপুর
পোস্ট - দিঘীরপাড় বাজার
থানা - ফলতা
জেলা - দক্ষিণ ২৪ পরগনা
Comments
Post a Comment