বাংলা মোদের মাতৃভাষা
রাজর্ষি দাশগুপ্ত
বাংলা মোদের মাতৃভাষা,
বাংলায় কত জীবন গাঁথা,
বাংলা মোদের মাতৃদুগ্ধ
বাংলা শেখায় জীবনযুদ্ধ ।
মোরা বাংলায় কথা কই,
বাংলায় খাই বাংলায় পড়ি,
বাংলায় থাকি বাংলায় বাঁচি,
বাংলায় নতুন স্বপ্ন দেখি ।
বাংলায় নিজের মাকে চেনা,
প্রথম উচ্চারণ মা শব্দ,
বাংলা মোদের ভালোবাসা,
মোরা দেখি বাংলার মুখ ।
বাংলা মোদের মাতৃভূমি,
নতুন সকাল নতুন রাত,
বাংলা মোদের মুখের হাসি,
বাংলা মোদের জন্মভূমি ।
বাংলা মোদের শিক্ষাজগত,
হিন্দু মুসলিম মিলে মিশে,
বন্ধুত্ব সকল জাতের মাঝে,
মিলে মিশে এগিয়ে চলা ।
............................
Comments
Post a Comment