অনুসরণ
সমীর মন্ডল
অসীম কে কি মনে পড়ে?
পড়ে! পড়ে! পড়ে!
কাবেরীকে কি মনে পড়ে?
পড়ে!পড়ে!পড়ে!
অর্ধেক জীবন পার করেছো
সঙ্গী অন্য কেউ
জলের দরে সময় ফুরায়
নৌকা ভাসাও কই?
মাঝে মাঝে দেখা হয়
অল্প কথায় দাঁড়ি
অনেক কিছু চাওয়ার থাকে
গোপন ব্যথায় পাড়ি।
পথের দেখা পথের মতোই
হাতছানি দেয় দূরে
যেখানে যাও, যেখানে থাকো
গান বাঁধি সেই সুরে।
ছিন্ন বীণায় ফুটেছে ফুল
ভুলের কাঁটায় জীবন
অভিসারে দিনগুলি যায়
নিভৃতে অনুসরণ।
=============
সমীর মন্ডল
শাঁকারীপাড়া, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান, পিন-৭১৩১০২
Comments
Post a Comment