ছয় ছড়া
স্বপনকুমার পাহাড়ী
১
কোলে
কোলে বসেছেন শ্রীকোলে।
শ্রীমতী যখন বিকোলে
একটি মুক্তোগাছায়।
অধিকন্তু ওপাছায়
মধুর চিমটি মুগ্ধ করেছে
গদগদ তাই নিকোলে।
২
বাবাজী
এক যে আছিল রক্তাম্বর মৌনানন্দ বাবাজী
লোকমুখে তার নাম হয়েছিল যৌনানন্দ বাবাজী।
১০৮টি নারী
পিন্ধনে নেই শাড়ি
টিপ্পনি কেটে কেউবা বলতো গৌণানন্দ হাবাজী।
৩
খেঁদি
এক যে আছিল খেঁদি--
করছিল জেদাজেদি
বিয়ে করবে সে, আর কাউকে না, আমাকে।
ভারী তো আহ্লাদ
মিটিয়ে দিতে সাধ
দেখিয়ে দিলুম থানার সেন্ট্রি মামাকে।
৪
ভেলকি
করতে গেল সোহাগ--
বোউ বললো, No hug,
আজকে কিনা ফাগ
অন্য অনুরাগ
লাগ ভেলকি লাগ!
৫
অতি আধুনিকা
অতি আধুনিকা পিন্ধনে তাই
মিনির সঙ্গে কাঁচল,
শাড়ি নেই তাই দেখাও যায় না
বাহারি একটি আঁচল।
চোখে সানগ্লাস, পায়ে হাইহিল
ডেস্টিনেশান চাঁচোল?
৬
ডেটিং
ডেটিং তেনার লেগেই থাকে
মেটিংটাও হয়তো—
নিন্দুকেরা অমন কথা
যত্রতত্র কয় তো!
কবি বলেন, নদনদী সব
ইচ্ছেমত বয় তো!
---------------------------------
Swapankumar Pahari
Vill.: Dakshin Paikbar,
P.O.: Dakshin Dauki,
P.S.: Junput Coastal,
Dist.: Purba Medinipur,
PIN—721450
Comments
Post a Comment