বিষাদের চূড়ায় ছিলে
রাজকুমার ব্যাধ
বিষাদের চূড়ায় ছিলে, নিঃস্বার্থে নামিয়ে এনেছি।
এত অনুজ্জ্বল উদাসীন এলোমেলো ছিল,
যেভাবেই হোক অন্যভাবে ভাবিয়ে আনা
জীবন্মৃতের কাহিনীর সব দৃশ্য হারিয়ে যায়, তা নয়,
বিষাদের চূড়ায় ছিলে, নিঃস্বার্থে নামিয়ে এনেছি।
নামিয়ে দেখেছি তার দুঃখ মাখা মুখ,
মন কী মায়ার স্বপনে বিহ্বল গভীর ক্রমাগত
যে আমাকে চিন্তনে নিমগ্ন রেখেছে দৃপ্ত চেতনা বারে বারে
বিষাদের চূড়ায় ছিলে, নিঃস্বার্থে নামিয়ে এনেছি।
অবশ্য তোমারই মনে রয়েছে মনের কথা
কোনও স্বপ্ন কোনও আবেশ মিশে থাকা তোমার চোখ
এ জীবন প্রেমের অভিসারে আলোককিরণে প্রতিফলন
স্বার্থের প্রান্ত ছেড়ে এসে হৃদয়ে জাগে দরদী ভাষা
বিষাদের চূড়ায় ছিলে, নিঃস্বার্থে নামিয়ে এনেছি।
==============
রাজকুমার ব্যাধ
ভালুকা
জোয়ানিয়া ভালুকা
নদিয়া - ৭৪১৩১৭
Comments
Post a Comment