মুক্তি চাই
অশেষ মাজি
খোলা আকাশের নীচে
খাঁচায় বন্দী পাখি
জন কোলাহল মাঝে
চঞ্চল ভরা আঁখি।
যতই তারে করো আদর
রাখ তাকে দুধে ভাতে,
পরাধীনতার শৃঙ্খল পায়ে
সুখী হবেনা কখনো তাতে।
বাধ্য হয়ে গাইবে গান
বেদনা ভরা ভাঙ্গা সুরে,
মানবতার পূজারী যারা
কেবল তারাই বুঝতে পারে।
অহরহ জীবন যন্ত্রণা ভোগে
পাখি শুধু মুক্তি চায় মনে মনে,
সুযোগ পেলেই উড়ে যাবে সে
তার আকাঙ্খিত শান্তি কুঞ্জবনে।
-------------------------------
Asesh Majhi. Radhanagar, Bankura.

Comments
Post a Comment