সিয়ামুল হায়াত সৈকত
সকালস্নানে মন্ত্রমুগ্ধ সময়
আয়ুরেখা ধরে প্রলয় উঠে হাতের আঙুলে, নখের নখরে
কাঁচা বাঁশ লম্বা প্রণয়ের মতো দাঁড়িয়ে থাকে
লাল জামা গায়ে পাহারা দেয় আমার ভূত-ভবিষ্যৎ
বাতাসে উঠে না পাওয়ার কী দারুণ ব্যথা।
কালো দাগ দিয়ে আমার ঘর ভর্তি
অন্ধকারের মতো চোখ এঁটে পালিয়ে বেড়াই
আর লাইটের ছায়া হয়ে পাটির মসৃণ পিঠে রান্নাবাটি সাজাতে বসি।
তুমি বলো খেলাঘর-
আমি বলি সংসার হয়ে ডানাজাপটে উড়তে চাই
মোহ, মায়া যেন মন্ত্রমুগ্ধ করে রাখে সকালের সমন্ধ্যে।
=================
সিয়ামুল হায়াত সৈকত
কবি ও লিটলম্যাগকর্মী
প্রকাশিত পকেটবুকঃ প্রেম ও একিলিসের ঘোড়া (২০১৭), বার্তা প্রকাশন, কলকাতা।
সম্পাদনাঃ শূন্য – কবিতায় ভাস্বর (৩টি সংখ্যা প্রকাশিত)
ঠিকানাঃ মৌলভীবাজার সদর, সিলেট, বাংলাদেশ।
Comments
Post a Comment