দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত
তারা খসার আলোয়
কিছু বলার থেকে
চুপ থাকাটাই শ্রেয়
মতামতের পেন্ডুলামে সময় আটকে আছে
ইতিহাসের চোরাস্রোতে
তাই এখনও জোয়ার কিম্বা ---
মনে পরে যায় ফেলে আসা অতীত
মুখে - চোখে
বিবর্ণতায় ঢেকে যায় শহর
তোমার কথায় জেগে থাকা রাত
অন্ধকারে মাখামাখি বারুদ এখন !
তারা খসার আলোয় নিজেকে দেখি।
ইতিহাস
কয়েকটা হাত
বদলালেই আরো একটা হাত
ক্রমশ হাতের লড়াই
চাওয়ার ইচ্ছেতে
অসময়িক চাহিদা বদলে যায়
ফেলে আসা স্মৃতি জানে
হাত বদলের যন্ত্রণা
অজগরের তাড়ায়
স্বরবর্ণের অ উল্টে যায়
আর চেয়ে থাকে
অব্যাক্ত বর্ণনার ইতিহাস।
...........................
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯
Comments
Post a Comment