আমি
প্রজোতি গড়াই
আমি নিজের কল্পনার জগতে ডুবে মরি,
আর নিজেই ভেসে উঠি।
কেউ নেই আমার সাথে ,
আর কারোর সঙ্গ চাইনা না আমার।
আমি প্রতিনিয়ত যার সাথে করি লড়াই
সেই মানুষটি আমি ।
প্রতিনিয়ত যে দুই পক্ষের সৈন্য সামন্ত তৈরি হয় ,
সবাই আমি।
সারা জগতের হিংসার বীজ আমি ।
পূণ্যের আসায় মন্দির -- গির্জায় ধর্না দেওয়ার মানুষ আমি।
চোখের সামনে নিথর দেহের উপর লুটিয়ে পরা নারীটিও আমি,
মণের অন্তরালে তিলে তিলে পুড়তে থাকা কিশোরিটিও আমি।
আমার কোনো নিস্তার নেই
নেই কোনো ছুটি।
জগৎ সংসার যতদিন চলিবে
ততদিন বাঁচা মরাই চলিব
আমি ।
----------------
প্রজোতি গড়াই
কৃষ্ণনগর নদিয়া
Comments
Post a Comment