সমনামে বসন্ত
পরাগ চৌধুরী
বসন্ত, নির্মোহে বলো দেখি ঠিক
সব সুন্দর কেন ঋতুভিত্তিক?
কোকিল তো পরিযায়ী,কিছু আনমনা
গানভর এক ঋতু,বছর তো না
পলাশও মেয়াদ জানে এক মরশুম
বরাদ্দ মায়ালালে বাকিটুকু ঘুম
আবিরের রংগুলো ছড়ায় যদিও
ছবিটা হয় না আঁকা,রঙিন নদীও...
ওই যে যাদের কাছে আলো বহু দূরে
জেগে ওঠো বসন্ত কোকিলের সুরে
খিদেকে জেনেছে যারা দারুণ আকালে
বসন্ত পাক তারা পলাশের লালে
আবিরে নতুন ছবি আঁকা হোক তবে
বসন্ত সব্বার---এই অনুভবে
প্রেম ও কবিতা কবে পায় তার শেষ?
আমার বসন্তের সমনাম দেশ...
=============
Parag Chaudhuri
C/O Late Bidyut Chaudhuri
Bela Kutir
Beside Spandan Healthcare
Oppt Bus Stand
PO Suri
Dist Birbhum
Pin 731101
Comments
Post a Comment