শ্রমিক বিষয়ক হাইকুগুচ্ছ
বাসুদেব সরকার
শ্রমিক তারা
শ্রম বেচে জীবন
চালায় যারা
করছে কর্ম
কাজ করা হলো যে
শ্রমিকধর্ম।
শ্রমিক খাটে
কলকারখানা ও
অফিস-মাঠে
মজুরি কম
শ্রমিক করে তবু
কায়িকশ্রম
প্রতি দিবসে
শ্রমিক করে কাজ
নেইকো বসে
ঝরছে ঘাম
পায় না শ্রমিকেরা
শ্রমের দাম
মালিকপক্ষ
শ্রমিকের মজুরি
ঠকানো লক্ষ্য
মে দিবসের
ডাকে সকলে আজ
জেগেছে ফের
===============

Comments
Post a Comment