কী ভারি সুন্দরী
কার্ত্তিক মণ্ডল
সবুজ গাঁয়ের মেঠো পথ,
উঁচু নীচু বন্ধুর
নূপুর পায়ে যায় মেয়েটি
তুলে মিষ্টি সুর ।
বল্লে কথা টোল পড়ে গাল,
ঝিলিক মারে হাসি
বুকের নদী উথালপাথাল
দু'চক্ষু যায় ভাসি ।
ভালে টিকলি চোখে সুরমা,
যেন রঙিন প্রজাপতি
আসতে যেতে ছড়িয়ে পড়ে
কুসুম ফুলের জ্যোতি ।
মুগ্ধ মধুর রূপের কাছে
হার মানে চাঁদ তারা
অবাক হয়ে দেখছি চেয়ে
হচ্ছি দিশেহারা ।
আলতা পায়ে ঝুমকো লতা
কি ভারি সুন্দরী
আঁকা পটের রুপসী সে
জ্যোৎস্না রাতের পরী ।
--------------------------------
কার্ত্তিক মণ্ডল
গ্রাম-পশ্চিমবাড়
পোঃ-ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর
Comments
Post a Comment