এনার্জি লকডাউন
জয়ন্তী নাড়া মান্না
একদিন হঠাৎ পৃথিবীজুড়ে
এক অদ্ভুত ঘোষণা—
আজ থেকে শুরু এনার্জি লকডাউন!
নিভে গেল শহরের আলো,
থেমে গেল গাড়ির শব্দ,
মোবাইলের স্ক্রিন অন্ধকার, ইন্টারনেটও হলো নিস্তব্ধ।
কলকাতার এক ছোট ছেলে, জানালার ধারে দাঁড়িয়ে—
অবাক হয়ে বলল ধীরে,
"পৃথিবীটা আজ এত শান্ত কেন?"
কিছুক্ষণ পরেই দেখা গেল— আকাশটা কত পরিষ্কার!
পাখিদের গান ভেসে আসে,
নেই কোনো ধোঁয়ার ভার।
অনেকদিন পর মানুষগুলো একসাথে বসে কথা বলে,
হাসির শব্দ ভেসে আসে
নীরবতারই দোলায় দোলে।
ছেলেটি জিজ্ঞেস করল দাদুকে— "এমন হলো কেন আজ?"
দাদু মৃদু হেসে বললেন,
"প্রকৃতিরও তো লাগে বিরাম।"
"মানুষ যেন বুঝতে পারে—
এনার্জি শুধু ভোগ নয়,
"পৃথিবীকে ভালো রাখতে
সংযমটাই সবচেয়ে বড় শক্তি হয়।"
সেই রাতে আকাশ জুড়ে
ঝলমলে অগণিত তারা,
ছেলেটি মনে মনে বলল— "পৃথিবীটাকে রাখব সারা।"
যখন আবার আলো জ্বলে উঠবে,
চলবে গাড়ি, বাজবে শহর—
তবুও যেন মনে রাখি আমরা,
পৃথিবীটাই আমাদের ঘর। 🌏
------------------------
জয়ন্তী নাড়া মান্না।
তালপুকুর রোড সরেঙ্গাবাদ মহেশতলা কলকাতা 700137
Comments
Post a Comment