Skip to main content

একাকীত্ব শেষ কথা নয় ।। বিশ্বজিৎ কর

নবপ্রভাত

একাকীত্ব শেষ কথা নয়!

বিশ্বজিৎ কর


কিসের ভয়, কিসের চিন্তা -
একান্ত নিভৃতে,নির্জনে... 
একাকীত্বের বাতাবরণে -
সুপরিকল্পনা আসে মনে!
একা থাকা মানে কিন্তু -
নয় কোন দূর্বলতা,
"তবে একলা চলো রে"-
মন্ত্রই হল সাহসিকতা!
অনুরণিত হোক বারবার -
অন্তরের সুক্ষ্মস্থলে-
"একলা এসেছি আমি -
একলা যাবই চলে!"
লক্ষ্য যদি হয় ন্যায্য আদায়ের -
সততার মসৃণ পথে,
বহু বিবেকবান আসবে এগিয়ে -
একাকীত্বের জীবনরথে!
কন্ঠে উচ্চারিত হোক,
"নাই নাই ভয়,হবে হবে জয়"-
মানসিক দৃঢ়তার আলোকে,
কাটবেই একাকীত্বের ভয়!

****************


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই