সব কিছু পাবি
সুশান্ত সাহা
ভোরের বেলার আকাশ দিলাম
দিলাম দিনের রোদ
গান বাঁধ না এমন তুই
দিনটা আগুন হোক।
দিলাম আরও তারায় ডোবা
আকাশ দীঘির জল
নিশ্চুপ কেমন ওদের কথা
ঢেউ এ কল কল....
রোদ টা না হয় মেখেই নিলি
চোখ ভরা তোর সুরে
মশাল নিয়ে ছুটবি তুইও
হবি ভব ঘুরে।
ডাল পালা সব সবুজ হবে
ছন্দ ফাগুন ছেড়ে
অক্ষর গুলো থাকবে বেঁধে
এক এক করে বেড়ে।
উজান হাওয়ায় নৌকো দেখিস
দুলবে তালে তালে
ঘূর্ণি হয়ে বাতাস তোকে
দেবেই চুমু গালে...
সরল রেখায় জীবন যদি
বাঁধতে পারিস তুই
আকাশ এসে তোর বিছানায়
বলবে আমি শুই...!
===========
Sk saha
jessore Road,Dakbangla more
Barasat,kol-127
Comments
Post a Comment