দুটি ছড়া ।। সুমন বিপ্লব
সুখ
ছুটেছো ভাই সুখের জন্য
তুমি দ্বারে দ্বারে,
সুখ যে আছে মনের পাশে
কাছেই এক্কে বারে।
ধন সম্পদের সুখ আসে না
ভাবো সুখের জন্য,
মনের মাঝে সুখ পাবে ভাই
জীবন হবে ধন্য।
তোমার মনকে তোমার কর
জ্ঞানের পাশে থাকো,
জীবনটাকে সকল সময়
ভালো কাজে রাখো।
শান্তি
অর্থ দিয়ে যায় না কেনা
শান্তি কখনো ভাই,
শান্তি বিক্রি হয় না কোথাও
শান্তির দোকান নাই।
শান্তি যদি কেউ পেতে চাও
মনের মাঝে খোঁজো,
বেশি বেশি ভালো ভালো
গ্রন্থ পড়ে বোঝো।
ধর্মগ্রন্থে শান্তির সন্ধান
তুমি শুধু পাবে,
শান্তি তোমার আসে নাকো
জ্ঞানের যে অভাবে।
============
সুমন বিপ্লব
প্রতিষ্ঠাতা পরিচালক
আকবর লুৎফা পাঠাগার
শাহপুর ডুমুরিয়া খুলনা
Comments
Post a Comment