তবুও প্রজাপতিটা
সুবিনয় হালদার
হলুদের ছোঁয়া তখনো লাগেনি পত্রে
তবুও প্রজাপতিটা উড়ে এসে বসেছিল গায়ে—
এখনো বসে ভুল ভবিষ্যৎ!
কত সোহাগে রং মেখেছিল কোন এক ফাগুনের দুপুরে,
এসেছিল একাকী—
ফাগ-ছড়ানো বাঁশ বন তালগাছ পুকুরপাড়—
মেঠো পথ ধরে অন্ধকার পথে ;
পরাগের রেনু মিলেমিশে মাখামাখি
ভিজেছিল সেই রাত রংবেরং স্বপ্নের বেড়াজাল
ইন্দ্রিয় সুখের ছন্দপতন ঘটে প্রাতে ।
রজনীগন্ধার গন্ধে মাখা পত্রটা বর্ণমালা শূন্য নিঃশব্দ
পলেস্টার খসা দেওয়াল মাকড়সার জাল ভ্যাপসা গুমোট পরিবেশে
একাকী পড়ে জীর্ণ বিবর্ণ অপরিচিতদের ভিড়ে ;
তবুও প্রজাপতিটা উড়ে এসে বসেছিল গায়ে—অজান্তে পথ ভুলে !
=============== সমাপ্ত ===============
সুবিনয় হালদার
গ্রাম - দৌলতপুর
পোস্ট - দিঘীরপাড় বাজার
থানা - ফলতা
জেলা - দক্ষিণ ২৪ পরগনা
পিন কোড নম্বর -৭৪৩৫০৩
রাজ্য - পশ্চিমবঙ্গ
দেশ - ভারতবর্ষ

Comments
Post a Comment