দোল পূর্ণিমার রাত
কল্যাণ কুমার শাণ্ডিল্য
সদর দরজায়, রাখি তাকে পাহারায়
নজরে রাখতে বলি পুরোনো বাড়িটা কে
বেরিয়ে পড়ি গন্তব্যে, প্রেমের আড্ডায়,
সূর্য সোনালি আলো মাথায় দিলো বিছিয়ে।
ফিরে দেখি, সদর দরজায় সে নেই!
সোনালি আলোর সোনালি মুহূর্তের মাথা থেকে
হৃদয়ের কুঠুরিতে অনুপ্রবেশ!
মনে অস্থিরতা! দাঁপিয়ে বেড়াবে প্রেম এভাবেই?
শরীর, মনের মালিকানা হারাবে প্রেমের যাতায়তে!
কিন্তু কথাটা না বললেই নয় 'প্রেম এসেছে'
তাই বালাই হারিয়েছে বয়েস।
সোনালি আরও কিছু সময় আমায় সাথে রেখে হাঁটে।
বলে নীচু স্বরে "এবার আসি তা'হলে, সময় হয়েছে।
আসব বিকেলে, আবার রঙিন বসন্তকে নিয়ে সাথে

Comments
Post a Comment