মাতৃভাষার প্রতি প্রেম
অমিত কুমার রায়
ফেব্রুয়ারি মানে প্রেম
ফাল্গুন মানে প্রেম
মাতৃভাষার প্রতি প্রেম
বাংলা ভাষার প্রতি প্রেম মানে
একুশে ফেব্রুয়ারীর প্রেম।
শহীদদের প্রতি প্রেম
ফুলেদের প্রতি ভালোবাসা
নদীর প্রতি প্রেম সাগরের প্রতি প্রেম
পাহাড়ের প্রতি প্রেম
কীলক-লিপির প্রতি ভালবাসা
সে আমার বাংলা ভাষা।
ঢাকায় এবং শিলচরে যে
ভাষার জন্য রক্ত ঝরে সে
ভাষার নাম বাংলা ভাষা।
আমার পঠন পঠনের ভাষা
আমার মুক্ত কথা বলার ভাষা
আমার কবিতা লেখার ভাষা
'আ মরি বাংলা ভাষা'।
=============
অমিত কুমার রায়
ঝিখিরা জয়পুর হাওড়া ৭১১৪০১

Comments
Post a Comment