খুলে নাও হৃৎপিণ্ডটা
উজ্জ্বল দত্ত
তোমার ভালোবাসার প্রমাণ চিহ্ন
এই দেখো সযত্নে তুলে রেখেছি
বুকের বাঁদিকে গোপন ঘরে,
এইতো সেদিন তোমার উড়ন্ত চুম্বন
বসন্তের বাতাস পৌঁছে দিয়েছে
আমার হ্যাংলা ঠোঁটে;
কেউ যদি কখনও হিংসায় হত্যা করে
ময়নাতদন্ত রিপোর্টে দেখে নিও
আমার বুক ও ঠোঁট,
প্রমাণ চিহ্ন যদি সনাক্ত করতে পারো
তাহলে আগুনের বিছানায় তোলার আগে
খুলে নাও হৃৎপিণ্ডটা।
---------------------------
উজ্জ্বল দত্ত
বড়ষোলআনা গলি
পোস্ট+জেলা--বাঁকুড়া
পিন নং:-৭২২১০১
পশ্চিমবঙ্গ,ভারত

Comments
Post a Comment