✍️ সুমিতা চৌধুরী
আজও কোথাও আনমনে উঁকি দিয়ে যায়
সে অপলক দৃষ্টির ঘোর,
ঠোঁটের চিলতে হাসিতে ধরা
হৃদয়ের কথা চির অমর...
কিছু শব্দবন্ধ আজও ফেরায়
বারবার অতীতের চৌকাঠে,
যেখানে এক চির আকাঙ্খিত গোধূলি
স্বপ্ন বুনেছিল দুটি মনের মিলন হাটে।
যেখানে ক্যানভাস জুড়ে ফুটে উঠেছিল
কতোই না রঙিন ছবি,
তবু নামকরণটা অজানা কারণে
রয়ে গেছে আজও মুলতুবি!
তবুও বেনামা সে গাছটা
শিকড় ছড়িয়ে রয়ে গেছে এক্কেবারে মনের গভীরে,
কখন যেন শুধু চুরি হয়ে গেছে সময়,
হয়তো কিছু অবুঝ অভিমানের ভিড়ে!!
===========
Sumita Choudhury
Liluah, Howrah

Comments
Post a Comment