লালন চাঁদ
নির্জন মাঠে সন্ধ্যে নামে
সাঁঝের মফস্বলে নিভে যায় ণিযন্ত বেলা
আলো নেই
পিদিমের নীচে আলোর রোশনাই।
টেবিলে কবিতার রাত
ডাইরি খোলা
কলম লেখে ইতিহাস
ঝলসানো চাঁদ
আজও ভুখাপেটের অনাদি সম্বল।
পোড়া পোড়া রাত
তবু নীড়ে ফেরে পাখি
শাঁখা ভেঙে আদুরী ফিরে আসে বাড়ি
কবিতা হয় না কবিতার রাত।
বেলা গড়ায়
মনের বেলা ডোবে না কখনো
হৃদয় উথলায়
যেনো স্নিগ্ধ শরতের ফোটা কাশ।
ভাঙা নৌকোয় লালন
বাউল বোঝে
আদুরির মন বুঝতে পারে না সারা জীবন।
---------------------------
লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।
--------------------------

Comments
Post a Comment