ভালোবাসার ব্যাকরণ
সমীর কুমার দত্ত
'তোমাকে ভালোবাসি না' একথা যে বলতে ইচ্ছে হয় তা নয়
তবু মাঝে মাঝে বলতে হয়, কারণ, 'ভালোবাসি' বললে অনেক প্রমাণ দিতে হয়
ভালেবাসা হলো এমন একটা জিনিস যা প্রমাণের অপেক্ষা রাখে না
এখানে লজিকটা ঠিক কাজে আসে না,
তবুও ভালোবাসা বহিরঙ্গেই হয়, ভালোবাসা যদিও হৃদয়ের সঙ্গে হৃদয়ের হয় বৈ তো নয়
ভালোবাসার নেই কোন দিনক্ষণ, ভালোবাসা হয় যখন তখন
ভালোবাসা যখন দিনক্ষণ দেখে এবং মেপেজুপে হয়
তবে সেটা আর যাই হোক ভালোবাসা নয়
কে, কখন, কবে, কিভাবে প্রথম ভালোবেসে ছিলো
এমন তথ্য তো জানা নেই,
ভালোবাসার জাত ,ধর্ম আছে
কিন্তু ভালোবাসায় কোন জাত ধর্ম নেই, একটা হলেই হয়
তবু যেন ভালোবাসা না হলেই নয়,
সব আছে কিন্তু ভালোবাসা নেই, তা হলে তো কিছু নেই
কিছু নেই শুধু ভালোবাসা আছে, মনে হয় সবই যেন আছে
আবার কিছু না থাকলে ভালোবাসা কদাচিৎ হয়
ভালোবাসা হলো বড়ো আশা, তা কি কিছু না থাকলে হয়?
..............................
Samir Kumar Dutta
Pune, Maharashtra

Comments
Post a Comment