স্বপ্ন-মিলন
বৈদ্যনাথ ধাড়া
পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্না
দুই পাশে গড়ে যায় বালি আর নুড়ি,
ঠিক যেন মনে হয় আমার সেই পর্না
বয়স ষোড়শী কিংবা উনিশ কুড়ি।
সিফন ওড়নার মতো স্বচ্ছ সে জল
সারাক্ষণ উড়ছে পাহাড়ের বুকে,
মাঝে মাঝে হাওয়া যেন বদ্ধ পাগল
তোমার মোহন শরীরের সুবাস শুঁকে।
ছলাত ছল সুর তুলে পায়ের নুপুর
সুখ সারি নেচে চলে মোর আঙিনায়,
কত যে স্বপ্ন দেখি সারাটা দুপুর
ঠিক যেন মিলে যায় সেই মোহনায়।
...............................
বৈদ্যনাথ ধাড়া
মেছেদা
পূর্ব মেদিনীপুর

Comments
Post a Comment