প্রেমাস্পদের প্রলাপ
গোবিন্দ সাহা
সত্যিই আগুন লেগেছে ফাল্গুনে?
পুড়ে ছাই অকাতরে অশোক বন?
তবে কি প্রেমিকের উদ্বাস্তু মনে
জেগে উঠবে না চোরাবালি?
প্রেমের জন্ম ছকে
জাত-অর্থ-বৈভব বসেছে অনায়াসে।
নাটুকে প্রেমে বসন্ত অনুঘটক...
প্রতিটি বসন্তের প্রেম-প্রস্তাবে
মুহুর্মুহু বিটপেরা রক্ত-বমি করে।
নিখাদ প্রেম বিহনে শুকিয়ে যায়
বৈশাখে নিষ্পাপ চারা...
রঙের উন্মাদনায়
খুঁজি কে আজ উন্মাদিনী...
.....................................
গোবিন্দ সাহা, সিউড়ি বীরভূম পশ্চিমবঙ্গ

Comments
Post a Comment