অনুরাগের জলছবি
মো জিহাদুল ইসলাম জিহাদ
হৃদয় গহিনে লুকিয়ে রেখেছি একরাশ ব্যাকুলতা,
তোমার আমার ছন্দে খুঁজে পাই বসন্ত দিনের কথা।
নীল আকাশের সীমানা ছাড়িয়ে স্বপ্নের আনাগোনা,
তুমি আছো ,তাই মনের গহিনে সুখের আলপনা।
গোধূলি বেলায় সিঁদুর মেঘেরা যখন হারায় দিশা,
তোমার মাঝেই খুঁজে পাই আমার পরিপূর্ণ ভালোবাসা।
কখনোও তুমি শ্রাবণ ধারায় স্নিগ্ধ শীতল জল,
কখনো বা তুমি দূর করো এ মনের ক্লান্তি সকল।
ভালোলাগা থেকে ভালোবাসাতে রূপ নিল এই মন,
অজানা মায়ায় কেটে যায় আজ সারাবেলা সারাক্ষণ।
শব্দরা সব জড়ো হয়ে আজ প্রেমের মালা গাঁথে,
হেঁটে যেতে চাই জীবন ভর তোমারই সাথে।
অভিমানী মেঘে জল ছবি আঁকি তোমারই নাম ধরে,
মৌন প্রহর কাটে যে তোমার অনুরাগেরই ঘোরে।
প্রেম সে তো এক অমর কাব্য অমর এক গান,
তোমার মাঝেই খুঁজে পাই আমার হারানো প্রাণ।
===========
মোঃ জিহাদুল ইসলাম জিহাদ
মুন্সিবাড়ি সড়ক ,মিরপুর-১৪,কাফ্রুল ,ঢাকা।

Comments
Post a Comment