প্রেমের আরেক নাম
সুমিত মোদক
বসন্ত আসে, পরব আসে, প্রেম আসে
হৃদয়ে হৃদয়ে…
কেবল ফিরে আসে না
দিনের আলোতে-ই নিখোঁজ হয়ে যাওয়া
আবেগী প্রেমিকা;
দিনের পর দিন খুঁজেছে গোটা পরিবার,
একটা সমাজ,
একটা যুগসন্ধি;
যে সভ্যতায় মেয়েরা চিনতে পারে না
নিজেদের অবস্থান,
সেখানে প্রেমের বাণী অলিক গল্প-কথা;
তবুও বসন্ত বাতাসে উড়ে প্রজাপতি,
চেনা ফুলের ঘ্রাণ,
বসন্ত রাগ;
যারা সেদিন প্রীতির রূপকথা শুনিয়ে ছিল,
আজ তাদের বাড়ির মেয়েরা অসহায়
অসুস্থ সময়ে, অমাবস্যায়;
রেখে যায় কেবল মহাশূন্য মহাকাশ;
বসন্ত আসে, উৎসব আসে, প্রেম আসে
আরশি নগরে, শ্মশান ভূমিতে;
সে কারণে
এ রঙ্গে
এ বঙ্গে
নিজস্ব স্বত্বার বলি প্রদত্ত আর্য সুন্দরী;
তাই,
প্রেমের আরেক নাম পরিচয় গোপন ।

Comments
Post a Comment