প্রেম
সঞ্জয় কুমার চ্যাটার্জী
দেখা দুজনের কোন এক ক্ষণে,
চোখে চোখে পড়ে ভালবাসা আসে আনমনে।
কখন এসে যায় কথায় কথায় মন দেয়া নেয়া,
বসন্তের সব রঙ নিয়ে রঙিন দুই হিয়া ।
আবেগ প্রসারিত হয়ে অলঙ্কিত করে দুটি যৌবন,
সবুজ আরো সবুজে হয়ে ওঠে মধুবন।
কখনো কলেজ ক্যাম্পাসে, কখনো নিরালায়,
হারায় ফিস ফ্রাই , মোমো বা চায়ের পেয়ালায়।
অবস্থাপন্ন বাবার কন্যা, অপরজনের বৃত্ত অভাবী ,
তবু পারেনি দমাতে , প্রেমিক অত্যন্ত মেধাবী।
সময়ের স্রোতে পাল্টেছে দিন, মাস ,বছর,
দুই মনে কোন বাধাই পারেনি কাটতে আঁচড়।
বেড়েছে প্রেমের বয়স, গঙ্গা বহেছে নিজ ছন্দে,
সময়ের সাথে অমর বন্ধন নিত্য নতুন আনন্দে।
"প্রেম দিবসে" গোলাপের সাথে বসবে আসর,
নব দম্পতির শুভ পরিনয়ে ভরবে শুভ বাসর।

Comments
Post a Comment