একা নিশীথে
মোঃ আব্দুল রহমান
চেয়ে চেয়ে দেখি
ঐ তারাদের মিটমিট করে জ্বলতে
চাঁদটি যেন ফিসফিস করে বলছে-
আজ এমন সুন্দর জোছনায় তুই একা?
কেন তোর সাথির পাইনে দেখা?
জোনাকিরা আলো জ্বেলেছে
ঐ দিগন্তে, তারাও জানতে চাইছে
কোথায় আমার সেই প্রিয়জন?
যে ছিল তোর মনে একান্ত আপন!
সারা আকাশ আলোময়, অপূর্ব জোৎস্না !
কিন্তু আমার দুচোখে বন্যা!
ঝিঁঝি পোকারাও বলছে গানের সুরে
ওরে ও নিশীথ প্রেমী, কি করিস একা?
কেন রে তুই আজ মন-মরা?
সেই সঙ্গীটি কোথায়? দুজনে রোজ
এই ছাদের কোণে মধুর মধুর গল্পের সনে
কত রজনী করলি পার,
কি হয়েছে তোর আজ, কেন বুকে হাহাকার?
আমরাও তো সাক্ষী তার!
আমি নিস্তব্ধ, নিশ্চুপ
পারিনে বলতে আর, সে নয়তো আমার।
ছেড়ে চলে গেছে অনেক দূরে
জানিনা আর আসবে কি না ফিরে
একা একা তারা গুনছি, কেবল ভাবছি
এই চাঁদনি জোছনার নীড়ে
কত আনন্দ, কত কোলাহল, কত স্মৃতি
ফিরে ঐ স্মৃতির মেলার ভীড়ে।
নয়নে আমার অথৈ সাগর, হৃদে আকুতি
আমি তো চেয়েছিলাম তোমায়, করি শত মিনতি।
কি দোষ পেলে আমার, কেন চলে গেল?
বলবে একবার, কেন এভাবে একা ফেলে?
আজ দেখো, ঐ তারারাও জানতে চাইছে
ঝিঁঝিপোকা, চাঁদের জোছনা, জোনাকি
যারা তোমার ছবি এঁকেছিল।
আজ আমার অন্তর পুড়ে পুড়ে ছাই
কি বলি আমি তাদের, হায়!
একদিন জানবে তারা নিশ্চয়
দিলে না তুমি ধরা, হলাম পাগল পারা
স্মৃতির আঙিনায় ভাসে তোমার মধুর কথা
রঙিন রঙিন স্বপ্নগুলো
একসাথে বসে বসে দেখা হয়েছিল
আজ আর কিছুই নেই বাকী
কেবল একা নিশীথে শোকগাঁথা আঁকি
আর চেয়ে চেয়ে থাকি
কেবল চেয়ে চেয়ে থাকি...
একদিন তুমি বুঝবে, একদিন তুমি খুঁজবে
একদিন তুমি জানবে;
" আমার ভালোবাসা মিথ্যা ছিল না!"
....................................
মোঃ আব্দুল রহমান
বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
পিনকোড- ৭৪২১৬৫

Comments
Post a Comment