Skip to main content

কবিতা ।। অনিশ্চয়তা ।। মোঃ আব্দুল রহমান

নবপ্রভাত

অনিশ্চয়তা 

মোঃ আব্দুল রহমান 


নিশ্চিত শব্দেরা অনিশ্চয়তার 
কবিতা আঁকে 
বারে বারে ডাকে 
হৃদে জপে 
ফের ব্যর্থ হতে হতে বিলীন শূন্যে
চিতায় অবয়ব যেভাবে 
ছাই হয়ে নিস্তব্ধতায় 
মিশে যায় হঠাৎ 

আমিও বিলীন হচ্ছি অন্ধকারে 
নির্জনে কবিতার দুয়ারে 
অজানার সুরে 
একাকী

শব্দ কবিতা আমি 
অদ্ভুত মিল!
আঁধারে পুড়ে চলেছে আমার কবিতার চিতা 
কেউ খোঁজ পাইনি তবুও

কবিতা আমায় বড় ভালবাসে 
আমিও তাকেই ভালবাসি
এখন দুজনেই পুড়ি
অনিশ্চয়তা আর উন্মত্ততার আগুনে!

============
মোঃ আব্দুল রহমান
বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 
ভারত, পিনকোড- ৭৪২১৬৫


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই