কেন বারবার বোকা হয়ে যাই
শায়ন্তন সরকার
আমি যেন বারবার বোকা হয়ে যাই এ নগ্ন সমাজের কাছে কেন বুঝি না!
ওরা নিজের সুবিধামতো মানুষকে ব্যবহার করতে পারে, আমি কেন পারি না!
ওরা ভালোবাসাকে ক্রেতা বিক্রেতার সম্পর্কের নজরে দেখতে পারে, আমি কেন পারি না!
ওরা নারীদের যৌন সুখের জিনিস ভেবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পারে,আমি কেন পারি না!
ওরা পুরনো ভালোবাসাকে যেকোনো সময় লাথি মেরে অনায়াসেই আরেকজনকে ভালোবাসতে পারে বেটার অপশন পেলেই,আমি কেন পারি না!
ওরা সৌন্দর্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরুষদের সুবিধামতো ব্যবহার করতে পারে, আমি কেন পারি না!
ওরা নারীদের সংসার সামলানোর কাজকে কাজ বলে গণ্য করতে পারে না,
ওরা নারীদের ঘরের বাইরেও জগৎ আছে ভাবতে পারে না,
আমি কেন সমান অধিকারের কথা বলি?
ওরা পুরুষকে টাকা কামানোর মেশিন মনে করে, দায়িত্বকে ভাগ করে নেয় না,আমার কেন এমন করতে খারাপ লাগে!
ওরা সন্তানের জনক বা জননী হবার পর তাদের সন্তানদের অনাথ করতে পারে,আমরা কেন এতো দায়িত্ব নেবো!
ওরা বাবা মা বৃদ্ধ হবার পর তাদের সারাজীবনের ত্যাগ ভুলে গিয়ে দুমুঠো ভাত দিতে,দেখভাল করতে ভুলে যায়,আমি কেন পারি না!
ওদের টাকার পাহাড় থাকা সত্ত্বেও বাবা ছয় মাস তোর কাছে,মা ছয় মাস আমার কাছে,
এই ভাগ বাটোয়ারার নীতিতে বিশ্বাস করে,
ওরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে,
আমার কেন এতো বিবেকে বাধে,আমি কেন পারি না!
ওরা মিথ্যা মামলা করে স্বামীর কাছ থেকে টাকা হাতাতে পারে,আমি স্বামীর শত অন্যায় সয়েও কেন চুপ!
ওরা মদ খেয়ে বউ পেটাতে পারে,
ওরা শুধু স্বামীকে নিয়ে ঘর করার স্বপ্নে,সংসারের বাকি মানুষদের দিব্যি ভুলে যেতে পারে,
ওরা সংসারে আগুন ধরাতে পারে,
ওরা পরকীয়ার মতো জঘন্য কাজ করতে পারে,
যা ইচ্ছে তাই করতে পারে,আমি কেন পারি না!
ওদের সম্পর্ক বিচ্ছেদের সে বন্ধু-বান্ধবী,প্রেমিক-প্রেমিকা, ভাই, দাদা, বোন ইত্যাদি যাই হোক না কেন, কোনো যন্ত্রণা হয় না,
আমার কেন এতো যন্ত্রণা হয়,আমি কেন পারিনা!
ওরা মুখের উপর মানুষকে ছোটো করে নিজে বড়ো হতো পারে, আমি কেন পারিনা!
ওরা ভন্ডামি, ছলনা করে মানুষকে মায়ার মিথ্যা জালে ফাঁসাতে পারে, আমি কেন উল্টে ফেঁসে যায়!
ওরা ফেঁসে যাবার পরও সুন্দর নাটক করে,
নিজেকে সাধু প্রমাণ করতে পারে আমি কেন পারি না!
ওরা মানুষকে ঠকিয়ে বড়োলোক হতে পারে,আমি কেন পারি না!
ওরা ঘুষ নির্লজ্জের মতো হাত পেতে নিতে পারে, আমি কেন পারি না!
ওরা চুরি,ডাকাতি, দুর্নীতি যা ইচ্ছে তাই করে, ফুলেফেঁপে উঠতে পারে, আমি কেন পারি না!
ওরা ধর্ষণকে সামান্য ঘটনা বলে চালিয়ে দিতে পারে,
ওরা টাকা আর ক্ষমতার জোরে সব ধামাচাপা দিয়ে দিতে পারে,
ওরা নিজের সুবিধার জন্যে দাঙ্গা বাধাতে পারে,
ওরা জলজ্যান্ত মানুষকে জ্বালিয়ে মারতে পারে,
ওরা ধর্মান্ধ হতে পারে,আমি কেন পারি না!
ওরা যা ইচ্ছে করুঙ্গে,আমার তাতে কী,
আমার কিসের টান, ওরা আমার তো নিজের কেউ না।
কেন বিসর্জন দিতে পারি না সেকেলে বর্বর আদর্শ,
যা আমাকে দু পয়সা লাভ দেয় না,
দুদণ্ড শান্তি দেয় না,
কেন বারবার বোকা হয়ে যায় নগ্ন সমাজের কাছে?
কেন ওদের মতো চালাক হতে পারি না?
কেন কারো দুঃখ দেখলে আমার অন্তরটা গুমরে কেঁদে উঠে,কেন ওদের মতো এতটা স্বার্থপর হয়ে শুধু নিজের লাভটা বুঝে নিতে পারি না,কেন কেন কেন!!!!
==========
শায়ন্তন সরকার, উত্তর ২৪ পরগনা,পশ্চিমবঙ্গ

Comments
Post a Comment