হঠাৎ মনে পড়া
পার্থ প্রতিম দাস
মকর সংক্রান্তির দিন। তাই ভোর ভোর স্নান করে অজয় মাদুর পেতে ছাদের উপর গিয়ে বসেছে। পাকার ছাদের ওপর শীতের সকালের রোদ খুব মনোরম লাগছে। তখন বেল নয়টা বাজতে যায়। কারখানার ভোঁ তখনো বাজেনি। চারপাশ থেকে মাইকে'র গান ভেসে আসছে।
কয়েকজন মহিলা টুসু ঠাকুর নিয়ে বেরিয়েছে। অজয়ের বাড়িতে এসে তারা টুসু ঠাকুর কোলে নিয়ে গান ধরলো। ছাদের ওপর বসে বসে অজয় সব শুনছে।
অজয়ের মা বেরিয়ে চাল দিলো। বলল, "বৌদি, গান ঠিক করে গাও। কি সব গাইছো? ভুল হয়ে যাচ্ছে।"
টুসু দলের একজন ননদ স্থানীয়া বলল , "তোমার ছেলের বিয়ে দাও। তোমার ছেলের বিয়েতে গেয়ে যাবো।"
অজয়ের মা বলল, "বেকার ছেলেকে কে মেয়ে দিবে?"
অজয় চিত হয়ে শুয়ে আকাশটা দেখছে। আকাশটা তখনো কুয়াশাচ্ছন্ন। ওই আকাশের মাঝে কোনসে মানবীর মুখ খুঁজে চলেছে। সে কি কলেজ লাইফের কোনো মানবী!! সেই মানবী কি অজয়কে বেকার দেখে ছেড়ে গেছে? তাই বুঝি অজয় নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদয় অস্ত পরিশ্রম করে চলেছে??
==============
✍️পার্থ প্রতিম দাস
আকন্দা, বেলদা, পশ্চিম মেদিনীপুর

Comments
Post a Comment