শৈশব
রিয়াদ হায়দার
পিঠের উপর মস্ত বোঝা পড়ছে ছেলে পাততাড়ি,
বর্ণমালা শিখছে এখন তাতেই শিশুর ব্যাগ ভারী !
বুট জুতো আর ড্রেসের সাথে ঝুলছে গলায় টাই,
দুপুর বেলার জন্য আবার টিফিন বাক্স চাই !
সঙ্গে যাবে ব্যাজ রুমাল আর জলের বড় জার,
ছোট্ট শিশুর শৈশবটা হচ্ছে যে জেরবার !
চু-কিত-কিত গোল্লাছুটের সময় এখন কই ?
সকাল থেকে রাত অবধি পড়তে থাকুক বই !
সব বাবা-মা'র স্বপ্ন এখন তাদের ছেলেই পয়লা,
ছেলের জন্য সারাটা দিন হোকনা জীবন কয়লা !
ছেলে আমার মানুষ হবে চাইছে সবাই বারবার,
ছোট্ট শিশুর শৈশবটা হচ্ছে যে ছারকার...
,,,,,,,,,,
রিয়াদ হায়দার
প্রযত্নে - আশাদীপ চুড়িদার সেন্টার,সরিষা আশ্রম মোড়
পোস্ট - সরিষা,
থানা - পারুলিয়া কোষ্টাল
দঃ২৪ পরগনা
পিন কোড - 743368

Comments
Post a Comment