Skip to main content

ছড়া ।। কলির কেষ্ট ।। গোবিন্দ মোদক

নবপ্রভাত


কলির কেষ্ট!

গোবিন্দ মোদক


খয়েরি রঙের ধূপ জ্বেলেছি

আলো-টালো ফুরফুরে, 

পরের বৌ-কে লাগছে ভালো 

ঘরের বৌ-টা দূরে। 


ইকির মিকির চালতে ফকির 

মনে ঘোঘের বাস, 

ডুবে ডুবে জল-টা খাচ্ছি 

গোপন সর্বনাশ! 


মন্দিরেতে দিচ্ছি পুজো 

দরগাতলায় সিন্নি, 

সবার ওপর মা-ঠাকরুণ 

তিনিই হলেন গিন্নি। 


চলতে ফিরতে চোখ ঠারছি 

ষোল থেকে সাতাশ, 

মনের ভিতর হাকুশ-পুকুশ 

টাটকা তাজা বাতাস। 


সেই বাতাসেই ভাসছি ডুবে

খেলছি গোপন খেলা, 

নামটা আমার মদন বটে 

কেষ্টরই তো চ্যালা! 


গুরু তুমি 'কেষ্ট' হলেও 

দেখালে কি খেল, 

পা-দু'খানি দাও বাড়িয়ে 

একটু লাগাই তেল! 


==================

গোবিন্দ মোদক

গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই