পণ্ডশ্রম
লালন চাঁদ
মেঘে মেঘে বেলা বাড়ে
খসে পড়ে ঝরাপাতা
ইচ্ছেগুলো আজও ঠিক তরতাজা নদী।
সাঁঝের মফস্বলে ওরা তুলে আনে চাঁদ
ঘরে রুটি নেই
গোগ্রাসে গেলে পোড়া পোড়া চাঁদ
আজও কতো ব্যথা
কতো কষ্ট নিয়ে বেঁচে থাকে গরিবের ঈশ্বর।
চারদিকে পরিবর্তন
মন্ত্রী আসেন মন্ত্রী চলে যান
গরিবের সেই তালি দেয়া ছেঁড়া জামা
পরিবর্তন নেই।
রাত্রি নামে
পরিযায়ীরা ফিরে আসে ঘরে
বাবা ফিরে আসে
মা রাস্তায় গণধর্ষিতা। ভারতবর্ষ খুন।
এইতো সুখে আছে মানুষ
একটু সুখের জন্যে দিনরাত গতর বিকানো
আজ সবই পণ্ডশ্রম।
------------------------------
লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।

Comments
Post a Comment