দুটি কবিতা ।। সুশান্ত সেন
এখন
তোমার হাতে খেমতা ছিল বলেকষে বসাও বুকে একটা লাথি
অধীন দেশে ছিল এমনতর
স্বাধীন দেশেও বাড়ছে সংখ্যাটি।
বিচার ছাড়াই গারদ এখনো যে
আইন করে পাস করছ কেন
ক্ষমতা অপব্যবহারে তুমি
অভিযুক্ত মান কি না মান।
স্বাধীন দেশেও বিচার ব্যবস্থাকে
নানান রঙের সুতোয় কেন বাধ
বছর বছর গড়গড়িয়ে চলা
ন্যায় কাঁদে বাড়ে অবসাধও।
টাকা কেন সাদা কালো হবে
মানব মন উত্তোলিত নয়
মানুষ গড়ার বিদ্যালয় গুলি
লজ্জা নত বাড়ছে অবক্ষয়।
ধর্ম নিয়ে বিভেদ কেন গড়
প্রতিবেশী কেন যে অবিশ্বাসী
হিংসা বাড়ে মারণাস্ত্র আসে
জীবন কি দ্বন্দ্বের ই প্রত্যাশী।
আমি
একটা দুটো করে নামের পেছনেদাগ দিতে থাকি আর স্বস্তির নিঃশ্বাস ফেলি
সারা পৃষ্ঠা দাগ দিতে পারলেই ছুটি
তখন আমাকে পায় কে !
আমি নদীর কিনারায় পৌঁছে যাব
সাদা রুমাল উড়াবো
আর ওপারে সংকেত পাঠাব
আয় সাঁতরে চলে আয়
আমরা মাঠে অপেক্ষায় আছি
খেলার সময় বয়ে যায়।
এখন হাতে ধরা কাগজের পৃষ্ঠার দিকে তাকিয়ে
দেখছি
কে যে সংখ্যালঘু আর
কারা কারা সংখ্যাগুরু !!
==============
সুশান্ত সেন
৩২বি শরৎ বোস রোড কলিকাতা,৭০০০২০
Comments
Post a Comment