দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়
ধূ ধূ শূন্যতার পর
ভাবনা একটি বাতিল ভালোবাসা যার ভেতর জুড়ে ফাঁকা একটা জানলাযেখানে বসে আমি দেখিআমার সারা জীবনের ডুব সাঁতার দিন, ব্যাকুলতা, পাগলামী
আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেহারিয়ে যাওয়া পথের শ্যওলা মেখে আমার অমরত্ব ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেবিচিত্র দুনিয়ার মিল ও অমিল...
উত্তর মেলেনি তাই
কি বিচ্ছিরি ব্যপার,
তোমার সমস্ত কথা
গিলে খেয়ে নিল আস্ত একটা পুকুর!
উগরে দেওয়ার সময় একবার ও দেখলে না?
স্বামী, সংসার, প্রেম কীভাবে লেগেছিল খামে
তুমি তো ভালোই জানো
ডাকটিকিটের গায়ের দাগ ধুয়ে বাড়ি ফেরা যায়
কিন্তু জাহাজের নামে যে সুখ চলে যায়
মাঝ দরিয়া থেকে সে কখনো ফেরে না
এভাবে বিকেলের মেঘ গায়ে
জড়িয়ে কতকাল আর দাঁড়িয়ে থাকবে, একা!
==================
জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

Comments
Post a Comment