খিদে পেলে
বিবেকানন্দ নস্কর
খিদে পেলে মনে হয় বেঁচে আছি
অসহ্য অনাহার
রাহুমুখী ক্ষুধার্ত পৃথিবী।
খাদ্য খাদক শৃঙ্খল আবদ্ধ
যন্ত্রণা যাপন
সম্পর্কের সূক্ষ্ম সুতো ও
আস্ত গিলে খাবে
সময় বড় ক্ষুধার্ত !
খিদে পেলে, মায়ের কথা মনে পড়ে
অভাবী, অনাহারী, অসহায় বারোমাস
খিদের আগুনে ঝলসানো কাঁটা গাছ ।
পুড়ে খাক ভালোবাসা
কোথাও পায়নি ঘর
অনাহার ইহকাল ।
সন্তানের জন্য বাঁচে চিরকাল
বাঁচবে কি প্রজন্ম ?
================
বিবেকানন্দ নস্কর
সন্তোষ পুর
পোঃ চাঁদ পালা
ফলতা
দ:২৪ পরগনা
পিন -743503

Comments
Post a Comment