তুমি যাও কোথায়
রণেশ রায়
যুবকের দৃষ্টিপথ খুলে যায় তরুণীর ইশারায়,
উজ্জ্বল আকাশ খেলা করে নীলিমায়।
ধূসর বনানী সবুজ আজ, শীতের বিদায়
পেঁচা জেগে ঘুমায়, আগুন পাখি প্রহরায় ।
আমের মুকুলের মত তুমি ঝরে যাও বৈশাখী ঝঞ্ঝায়,
বাতাসের ডানায় নীড় ছেড়ে পাখি উড়ে যায়।
রাতের ঘুম তোমাকে জড়িয়ে ধরে শীতল উষ্ণতায়,
স্বপ্নের মায়াজালে তোমার চেতনা কোথায় হারায় !
কোথায় চলে যাও তুমি,কার মাঝে?
শিকড়ে শিকড়ে মাটির গহবরে----
না কোকিলের গানে আকাশে গেছ উড়ে ।
কার কথা ভাব তুমি আজ, কিসে আছ মজে?
ফসলের মাঠে সোনালী দুপুরে ফসল ফলে,
তুমি অপেক্ষায় হেমন্তের সন্ধ্যায় গোলা ভরা ফসলে।
ওদিকে বিষাদ নামে সন্ধ্যার শিশির ভেজা ঘাসে
পাখি ঘরে ফেরে, গৃহস্ত তাকে খাচায় বন্দী করে নিজ বাসে।

Comments
Post a Comment