বহুরূপী
অশোক দাশ
গিরগিটি রং বদলায়
ক্ষণে- ক্ষণে,
চৌকিদার রক্ষক সেজে
থাকে ভক্ষকের ছদ্মবেশে।
যেখানে যেমন সেখানে তেমন
ভূষণ ,আহা বেশ বেশ,
বাংলা এসে বাঙালিয়ানা
খাবে শাকভাত ! না কথাতেই শেষ!!
সত্যিই বিচিত্র এই দেশ
রাম নাম সত্ হ্যা,
চোর ডাকাতের দালালি করে
দেশটাকে জাহান্নামে পাঠালে ছ্যা।
ভায়ের রক্তে ভাই করছে গোসল
মন্দির -মসজিদ ধর্মের ভেক,
কোটি মানুষ ভুখা মরে, নেই কাজ-
শিক্ষা- চিকিৎসা আহা বেশ বেশ।
==============
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।

Comments
Post a Comment